রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ; বিকেল ৫টায় স্পিকারের জরুরি সংবাদ সম্মেলন
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জাতীয় সংসদ সচিবালয়।
শুক্রবার (২৪ জুলাই) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক মো. রাশেদ মিজান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের পরবর্তী পরিস্থিতি নিয়ে শুক্রবার বিকেল ৫টায় বাংলাদেশ জাতীয় সংসদের শপথকক্ষে (পূর্ব ব্লক, লেভেল-১) জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তিনি রাষ্ট্রপতির পদত্যাগ, সাংবিধানিক প্রক্রিয়া এবং পরবর্তী করণীয় বিষয়ে বিস্তারিত বক্তব্য দেবেন বলে জানানো হয়েছে।
এ ঘটনায় দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতির পদত্যাগের কারণ, পদটি শূন্য হওয়ার পরবর্তী সাংবিধানিক ব্যবস্থা এবং নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাব্য প্রক্রিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আসতে পারে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।
মন্তব্য
0টি মন্তব্যআপনার মন্তব্য লিখুন