বুধবার, 29 জুলাই 2026 ঢাকা, বাংলাদেশ

সবুজ বরগুনা গড়ার প্রত্যয়ে ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি

Super Admin | 22 জুলাই 2026, 03:19 PM | পঠিত: 13 বার
FB_IMG_1784711726804
বরগুনা প্রতিনিধি: পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরগুনা জেলা ও সদর শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিটি বরগুনা সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের উত্তর খাজুরা ইসহাকিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের জেলা ও সদর শাখার নেতাকর্মী, শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, একটি গাছ শুধু অক্সিজেনের উৎস নয়; এটি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানো এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার অন্যতম মাধ্যম। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার যথাযথ পরিচর্যার আহ্বান জানান তারা। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, বৃক্ষরোপণকে কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার ও সামাজিক সংগঠনকে পরিবেশ রক্ষায় আরও সক্রিয় ভূমিকা পালন করারও আহ্বান জানানো হয়। কর্মসূচির শেষে দেশের পরিবেশ, জলবায়ু ও মানুষের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। বক্তারা মহান আল্লাহ তাআলার কাছে এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল হওয়ার এবং বাংলাদেশকে আরও সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব দেশ হিসেবে গড়ে তোলার তাওফিক কামনা করেন।

মন্তব্য

0টি মন্তব্য

আপনার মন্তব্য লিখুন

-এর মন্তব্যের উত্তর লিখছেন।
মন্তব্য প্রকাশের আগে সম্পাদকীয় অনুমোদন প্রয়োজন হতে পারে।
এখনো কোনো মন্তব্য প্রকাশিত হয়নি।

সম্পর্কিত সংবাদ